প্রকাশিত: 20 January, 2025
সর্বশেষ আপডেট : 20 January, 2025

‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত’

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : পারটেক্স গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মরহুম এমএ হাসেমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমএ হাসেম স্মৃতি সংসদের আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির উপদেষ্টা শাহ্ আবদুল্লাহ আল বাকী বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত ও শোষণমুক্ত বাংলাদেশ।

গতকাল সোমাবার সকাল ৯টায় পরিবারের পক্ষ থেকে জেলার বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর পীর মঞ্জিলে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় তিনি দেশবাসীর নিকট বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্তার জন্য দোয়া চেয়েছেন এবং সাবেক এমপি মরহুম এমএ হাসেমর জন্যও দোয়া চেয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষকদল যুগ্ম আহ্বায়ক এজিএস মোহাম্মদ হানিফ, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ তুহিন, উপজেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক মিরাজ চৌধুরী, পৌর কৃষকদলের সদস্য সচিব আঃ রহিম, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ অনেকেই।

আরও পড়ুন

  • বেগমগঞ্জ এর আরও খবর