প্রকাশিত: 24 September, 2026
সর্বশেষ আপডেট : 24 September, 2026

চাটখিলে যুবদল নেতা সুলতান বাবরের বিরুদ্ধে অপপ্রচার থানায় লিখিত অভিযোগ

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে যুবদলের রাজনীতিতে সক্রিয় নেতা সুলতান বাবরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া (ফেক) আইডি ব্যবহার করে অপপ্রচার ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তিনি চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শরণাপন্ন হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ মাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সুলতান বাবর জানান দীর্ঘদিন ধরে চাটখিলে জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। দলের জন্য তিনি কী পরিমাণ শ্রম, ঘাম এবং ত্যাগ স্বীকার করেছেন—একই সাথে কী পরিমাণ রাজনৈতিক ও ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হয়েছেন, তা চাটখিলের বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মীর সুপরিচিত। তিনি অভিযোগ করে বলেন ইদানীং কিছু সুবিধাবাদী ও হাইব্রিড রাজনীতিক নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এরা সরাসরি মোকাবিলা করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বেনামী ও ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সুলতান বাবর আরও বলেন‌ আমার ত্যাগ ও রাজনৈতিক অবস্থানকে ছোট করতেই এই হাইব্রিড চক্রটি নোংরা খেলায় মেতে উঠেছে। কিন্তু চাটখিলের রাজপথের নেতাকর্মীরা এসব চক্রান্ত সম্পর্কে সচেতন। আমি কোনো অন্যায়ের সাথে আপোস করিনি এবং করবোনা। তাই এর সুষ্ঠু বিচারের লক্ষ্যে আইনের প্রতি শ্রদ্ধা রেখে চাটখিল থানায় ওসির কাছে বিচারপ্রার্থী হয়েছি। এ বিষয়ে চাটখিল থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সাইবার অপরাধে জড়িত ভুয়া আইডি ব্যবহারকারীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে যুবদল নেতা সুলতান বাবরের বিরুদ্ধে সাইবার অপপ্রচারের ঘটনায় স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর