
হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নে ভোটারদের সাথে মতবিনিময় ও ব্যাপক গণসংযোগ চালিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান। গতকাল শুক্রবার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, পাল্লা বাজার সহ এবং জনবহুল এলাকায় তিনি সহস্রাধিক সমর্থক ও স্থানীয় সাধারণ জনগণকে সাথে নিয়ে এই গণসংযোগ পরিচালনা করেন।
গণসংযোগকালে আব্দুল মান্নান পথসভা ও মতবিনিময় সভায় বলেন ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরে অবহেলিত এ অঞ্চলের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও সামাজিক অবকাঠামো উন্নয়নে আমি আজীবন কাজ করে যেতে চাই।তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। সাবেক ছাত্রনেতা হিসেবে সবসময় অন্যায়-অবিচারের বিরুদ্ধে ও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও পাহারাদার হয়ে জনগণের সেবা করে যাব।গণসংযোগকালে এলাকার সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রবীণ ব্যক্তিবর্গ এবং যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। স্থানীয়রা জানান, আব্দুল মান্নান একজন সৎ, যোগ্য ও তরুণ নেতৃত্ব। ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে তিনি ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :