
হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বর্তমান সফল ইউপি সদস্য (মেম্বার) এবং উদীয়মান যুবদল নেতা মাহবুবুর রহমান রুবেল আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। নির্বাচনে বিজয়ী হয়ে ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে তিনি ২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা চেয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুবুর রহমান রুবেল মেম্বার হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, সামাজিক বিচার-সালিশে নিরপেক্ষতা বজায় রাখা এবং করোনাকালসহ বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ওয়ার্ডের আপামর জনতার সুখ-দুঃখে সর্বদা পাশে থাকায় সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন তিনি। পুনরায় প্রার্থী হওয়ার বিষয়ে যুবদল নেতা মাহবুবুর রহমান রুবেল বলেন, “আমি সর্বদাই বদলকোট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেহনতি ও সাধারণ মানুষের সেবা করার চেষ্টা করেছি। অবহেলিত এই ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। এলাকার অসমাপ্ত উন্নয়নকাজগুলো সম্পন্ন করতে এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে আমি আবারও প্রার্থী হতে যাচ্ছি। ওয়ার্ডের সকল সর্বস্তরের মুরুব্বি, যুবক ও সম্মানিত ভোটারদের কাছে দোয়া, আশীর্বাদ ও সার্বিক সমর্থন প্রত্যাশা করছি। এ বিষয়ে ওয়ার্ডের একাধিক ভোটার ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে কথা বললে তারা জানান, রুবেল মেম্বার একজন সৎ, নিষ্ঠাবান ও সহমর্মী মানুষ। ওয়ার্ডের যেকোনো সমস্যায় তাকে সবসময় পাশে পাওয়া যায়। যুবদলের দায়িত্বশীল নেতা হওয়ার পাশাপাশি তিনি এলাকার সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাই আসন্ন নির্বাচনে তাকে পুনরায় বিজয়ী করতে ওয়ার্ডের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ।
উল্লেখ্য, মাহবুবুর রহমান রুবেল এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের সাথে নিবিড়ভাবে যুক্ত থেকে জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
আপনার মতামত লিখুন :