প্রকাশিত: 25 September, 2026
সর্বশেষ আপডেট : 25 September, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী জননেতা ব্যারিস্টার মনির হোসেন কাজল

হুমায়ন আকাশ বাংলা টাইমস-ই

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর সফল ও সার্থক করার লক্ষ্যে শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি, সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী জননেতা ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তাহার সহ-ধর্মিনী মিসেস উর্মী কাজল
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ারের সামনে আয়োজিত এক আনন্দঘন সমাবেশে নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি এ শুভেচ্ছা জানান। এ সময় তার হাতে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা ও স্বাগতম লিখিত বিশেষ পোস্টার দেখা যায়। উক্ত সমাবেশে প্রবাসী বাংলাদেশি, যুবসমাজ এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে এই সফরকে স্বাগত জানান। সমাবেশে ব্যারিস্টার মনির হোসেন কাজল আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও কূটনৈতিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে তিনি মত প্রকাশ করেন।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর