
সাইফুল ইসলাম, বেগমগঞ্জ : জেলার বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভুক্তভোগী পরিবারের বাড়িতে গিয়ে এ টিন বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম, আলাইয়ারপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা বশির আহমেদ, সেক্রেটারি জেনারেল ডা. আকমল হোসাইন, ৪নং ওয়ার্ড মেম্বার ইয়াসিন আরাফাত রায়হানসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতারা।
আপনার মতামত লিখুন :