
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে মেয়াদুল ইসলাম নামে ১৮ মাসবয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক শিশুর মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেল চারটার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের মনির হোসেনের বাড়ির পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ওই বাড়ির রনির ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেন বেগমগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মেয়াদুলের বাবা পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে মেয়াদুলের বাবা তাকে বাড়ির পাশের একটি দোকানে নিয়ে চকলেট কিনে দেয়। এরপর শিশুটি তার বোনের সাথে বাড়িতে চলে আসে। পরে বেলা সাড়ে ১০টার দিকে বাড়ির উঠান থেকে মেয়াদুল গত ৭দিন ধরে নিখোঁজ ছিল। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে বাড়ির পাশে পাশাপাশি দুটি পুকুরের একটির মধ্যে মেয়াদুলের খালা ভাগনের মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
বেগমমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :