
হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি:
২০২৫ চলতি বছরের ফেব্রুয়ারিতে দিকে জাতীয় সংসদ নির্বাচন । তাই চাটখিল উপজেলা বিএনপি অঙ্গসংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল কালাম আল আজাদ।
চাটখিল উপজেলায় ৯-টি ইউনিয়ন সহ ১ টি পৌরসভা রয়েছে।উপজেলার আয়তন ১৭০.৪২ কিলোমিটার।উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীদেরকে একসাথে কাজ করার পরামর্শ দেন তিনি ।এবং দলকে শক্তিশালী করতে বিভিন্ন রকম দিকনির্দেশনা প্রদান করেন উপজেলার বর্ষিয়ান রাজনীতিবিদ কুয়েত কেন্দ্রীয় প্রচার দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আল আজাদ। তিনি জাতীয় দৈনিক ঢাকার ডাক পত্রিকার চাটখিল প্রতিনিধির সাথে একান্ত আলাপকালে বলেন আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় প্রতিদিন কোনো না কোনো সমাবেশে-সম্মেলনে ভিডিও কনফারেন্সে, ভিডিও বার্তায় যুক্ত হয়ে যেসব দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীদের তা পালন করতে হবে। তারেক রহমানের নির্দেশনা আমাদেরকে অনুধাবন করে, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আমরা আমাদের নেতা তারেক রহমান এর নির্দেশনা মেনেই কাজ করছি। তিনি বলেন সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি, বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা, নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাটখিল সোনাইমুড়ি আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে, সেইজন্য এখন থেকেই দলীয় কোন্দল সৃষ্টি না করে আমাদের সবাইকে একসাথে মাঠে কাজ করতে হবে। বিএনপি জনগণ ও গণমানুষের দল। বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। দলীয় হাইকমান্ড নেতৃবৃন্দের নির্দেশ মানতে হবে। আওয়ামী লীগ জনগণের সাথে যেমন খারাপ আচরণ করেছে, সেই ধরনের আচরণ বিএনপির নেতাকর্মীদের করা যাবেনা বলে মন্তব্য করেন তিনি। চাটখিলে বিএনপির রাজনীতিতে ২ দশক থেকে আবুল কালাম আল আজাদ এর রয়েছে গুরুত্বপূর্ণ অবদান।আবুল কালাম আল আজাদ, চাটখিল উপজেলার ৪ নং বদলকোট ইউনিয়নের বাসিন্দা। তিনি বিভিন্ন সময় দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।দলের বিপর্যয় মুহূর্তে তার অনেক অগ্রণী ভূমিকা ছিল। বর্তমানে তিনি মুসলিম সম্প্রদায়ের দেশ কুয়েত কেন্দ্রীয় প্রচার দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন,এবং কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দর সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক। তিনি সবসময় দলকে সহযোগিতা করেছেন, বিনিময়ে কখনো দল থেকে তিনি কিছু নেন নাই।সবাইকে একসাথে কাজ করতে আহ্বান করেন দলের দুঃসময়ের কান্ডারী আবুল কালাম আজাদ।
আপনার মতামত লিখুন :