প্রকাশিত: 29 December, 2025
সর্বশেষ আপডেট : 29 December, 2025

জিবিসি এগ্রো লিমিটেডের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা

হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি।

নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র বর্ষিয়ান নেতা জিবিসি লিমিটেডের চেয়ারম্যান আবুল কালাম আল আজাদ।তিনি নোয়াখালী জেলা সহ দেশের সর্বস্তরের জনসাধারণ এবং সকল ক্রেতা সাধারণ কর্মচারী, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ২০২৬ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ছাত্র- জনতার আত্মদান এবং অনেক কিছু হারানোর যন্ত্রণা আমাদের বেদনা করলেও নতুন বছর আমাদেরকে শান্তি, সম্প্রীতি ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে অনুপ্রাণিত করবে। শহীদ শরীফ ওসমান হাদীকে বিগত বছরে হারিয়েছি।তিনি ছিলেন আমাদের যুবকদের আইডল। তিনি শত্রুর সাথেও ইনসাফ ছিলেন।জিবিসি এগ্রো লিমিটেডের চেয়ারম্যান আবুল কালাম আল আজাদ আরও বলেন, “নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। নোয়াখালী জেলা সারাদেশে এবং বিশ্বে শান্তির ধারা প্রবাহিত হোক। দূর হয়ে যাক অন্যায়, উৎপীড়ন, নির্যাতন।বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধ এবং অমানবিকতা। নববর্ষে আমি এই প্রার্থনা করছি।” তিনি আরো বলেন, “নতুন বছর জাগায় নতুন আশা, সম্ভাবনা ও উদ্যম।বিগত বছরের দুঃখ-ক্লেশ ভুলে আসুন আমরা এগিয়ে যাই উন্নতির পথে। দেশের আপামর জনগণ যেন নতুন বছরের দিনগুলো অনাবিল শান্তি, সুখ, স্বাচ্ছন্দ্যে কাটাতে পারে।শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বলেন, নববর্ষ সবার জীবনে বয়ে আনুক সমৃদ্ধি, সুখ এবং শান্তি। শুভ ইংরেজি নববর্ষ ২০২৬। এই শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে আবুল কালাম আল আজাদ দেশ বাসীর প্রতি তাঁর গভীর মমতা ও ভবিষ্যতের জন্যে আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর