
হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি:
সারাবিশ্বে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের প্রথম বারের মত প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসীরা পোস্টাল বোর্ড দিতে পারবেন।
প্রথম বারের মত প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ কাজে লাগাতে সৌদি প্রবাসীদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। সৌদি প্রবাসী পোস্টাল ভোটারদের ধানের শীষের পক্ষে ভোট দিতে কাজ করে চলেছেন, সৌদি আরব দাম্মাম প্রবাসী বিএনপির নেতা মোহাম্মদ সোলাইমান। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এসব প্রবাসী পোস্টাল ভোটারদের ভোট পেতে বিএনপির সৌদি আরব বসবাসরত নেতারা কাজ শুরু করেছেন। নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সৌদি আরবে অনেক প্রবাসী পোস্টাল ভোটার রয়েছেন। এসব পোস্টাল ভোটাররা যাতে ধানের শীষের পক্ষে ভোট প্রদান করে সেজন্য কাজ করছেন, চাটখিল পৌরসভার ১ নং ওয়ার্ড ফতেহপুরের সৌদি প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ সোলাইমান। নোয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের অত্যন্ত আস্থাভাজন সৌদি আরবের দাম্মাম প্রবাসী মোহাম্মদ সোলাইমান। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের দিক নির্দেশনায় তিনি সৌদি আরবে নিরলসভাবে কাজ করে চলেছেন ধানের শীষের পক্ষে। সৌদি প্রবাসী চাটখিল সোনাইমুড়ির লোকজনের সাথে মোহাম্মদ সোলাইমান কুশল বিনিময় করছেন। আবার দূর দূরান্তের প্রবাসীদের সাথে তিনি মোবাইল ফোনে কথা বলছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাটখিল সোনাইমুড়ির সৌদি প্রবাসী পোস্টাল ভোটাদের ধানের শীষে ভোট দিতে, পোস্টাল ভোটারদের উৎস জোগাচ্ছেন মোহাম্মদ সোলায়মান। সৌদি আরব দাম্মাম থেকে সেলুলার ফোনে মোহাম্মদ সোলাইমান বাংলা টাইমস-ই কে বলেন, আমি স্কুলে লেখাপড়া করাকালীন সময় থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী, আপোষ হীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। স্বৈরাচার শেখ হাসিনা ইতিহাস বিকৃতির মাধ্যমে বিএনপির সকল অবদানকে মুছে ফেলতে চেয়েছিল বলে তিনি মন্তব্য করে বলেন, আমি প্রবাসীদের কাছে বিএনপির সকল অর্জনগুলো তুলে ধরার চেষ্টা করছি। সৌদি আরবে বসবাসরত বেশিরভাগ পোস্টাল ভোটার ধানের শীষে ভোট দিবেন বলে মোহাম্মদ সোলাইমান আশাবাদ ব্যক্ত করেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের জন্য তিনি প্রবাসীদের ভোট ও দোয়া কামনা করেন।
আপনার মতামত লিখুন :