প্রকাশিত: 3 February, 2026
সর্বশেষ আপডেট : 3 February, 2026

চাটখিল পৌরসভা বিএনপি নেতা মাহবুব আলম সবুজের আয়োজনে নির্বাচনী উঠান বৈঠক সভা অনুষ্ঠিত

হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের পক্ষে চাটখিল পৌরসভা ৭ নং ওয়ার্ড দশানি টবগা ৩ নং ইউনিটে নির্বাচনী উঠান বৈঠক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত উঠান বৈঠক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল চাটখিল উপজেলার আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু, বিশেষ অতিথি সৌদিআরব আবা শাখা বিএনপি নেতা ফখরুল ইসলাম, উপজেলা জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মফিজ উল্লাহ,

চাটখিল বিশিষ্ট ব্যবসায়ী মুদি ব্যবসায়ীর সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, বিএনপি নেতা শাহাজান মোল্লা, মৎস্যজীবী দলের নেতা মীর হোসেন, লোকমান হোসেন, ওমর ফারুক, সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।চাটখিল পৌরসভা বিএনপি নেতা মাহবুব আলম সবুজ বলেন সারাদেশে ধানের শীষের গণজোয়ার শুরু করে হয়েছে,আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে প্রমাণ হবে চাটখিল সোনাইমুড়ি আসন বিএনপির ঘাঁটি, আমরা সকলেই ধানের শীষের পক্ষে কাজ করবো, ইনশাআল্লাহ আগামী ১২ তারিখ আমাদের বিজয় সুনিশ্চিত।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর