প্রকাশিত: 6 February, 2026
সর্বশেষ আপডেট : 6 February, 2026

চাটখিল পাল্লা হাইস্কুল মাঠে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার খোকনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের বিএনপি’র প্রার্থী ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী ) পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলা বিএনপি দাম্মাম এর প্রধান উপদেষ্টা সিআইপি মোহাম্মদ শওকত কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপি দাম্মাম এর সম্মানিত সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ইনভেষ্টার মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, চাটখিল উপজেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বপন,
উপজেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন পলাশ, ইউপি বিএনপি নেতা মাসুম চৌধুরী, আয়ারল্যান্ড প্রবাসী জামশেদ আলম, আলেয়া বেগম , শারমিন রতন মুনা,রাবেয়া বসরী আনোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন চাটখিল বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ আবু ছায়েদ চৌধুরী , রিফাত কামাল আহমেদ,  মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ মাসুদ আলম, আবুল কালাম আল আজাদ,জসিম উদ্দিন পাটোয়ারী, শাহজাহান পাটোয়ারী, আবুল বাশার, আবদুল করিম সুমন, বেলাল হোসেন, সেলিম,জহিরুল ইসলাম,মনির হোসেন, পিয়াস ,মিজান, শ্যামল,জামাল হোসেন শ্যামল,

পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, মনির হোসেন, হাজী মাসুদ
সহ প্রমূখ। ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন
বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মানুষের ভোটের অধিকারের জন্য বেগম খালেদা জিয়া সংগ্রাম করেছেন,মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া বলেন বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই- বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষের চাহিদা অনুযায়ী সকল সমস্যা সমাধান করা হবে।
সিআইপি মোহাম্মদ শওকত কামাল বলেন আমরা চাটখিল উত্তর অঞ্চলের মানুষ সব সময় অবহেলিত , আমি চাই আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর