প্রকাশিত: 21 February, 2026
সর্বশেষ আপডেট : 21 February, 2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাটখিলের জনগণসহ সকল প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোহাম্মদ আনোয়ার হোসেন

হুমায়ন আকাশ  নোয়াখালী প্রতিনিধি।

হোসনেয়ারা আলম আলোকিত ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও আনোয়ার আমব্রেলা এন্ড স্পোর্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন।মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ, নোয়াখালী চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণ সহ সকল প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা টাইমস-ই পত্রিকাকে দেওয়া শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মহান একুশে ফেব্রুয়ারি আমাদের জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক। তিনি বলেন,১৯৫২ সালের এ দিনে ভাষার মর্যাদা রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন রফিক, জব্বার, বরকত, শফিউর, সালামসহ আরো অনেকেই।২১ শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক তাৎপর্যময় দিন উল্লেখ করে তিনি বলেন, মাতৃভাষা বাংলার অধিকার ও মর্যাদা রক্ষার জন্য সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন বাজি রেখে রাজপথে নেমে এসে পুলিশের গুলিতে আত্মদান করে। তাদের এই মহিমান্বিত আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান।মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের সহসী শক্তিশালী নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাবে বলে মোহাম্মদ আনোয়ার হোসেন মন্তব্য করেন

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর