প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৬

মাতৃভাষা দিবস উপলক্ষে চাটখিলের সর্বস্তরের জনগণসহ সকল প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা লিয়াকত হোসেন মামুন

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদীদল চাটখিল উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন মামুন, মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ, নোয়াখালী চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণ সহ সকল প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা টাইমস-ই পত্রিকাকে দেওয়া শুভেচ্ছা বার্তায় লিয়াকত হোসেন মামুন বলেন, মহান একুশে ফেব্রুয়ারি আমাদের জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক। তিনি বলেন,১৯৫২ সালের এ দিনে ভাষার মর্যাদা রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন রফিক, জব্বার, বরকত, শফিউর, সালামসহ আরো অনেকেই।২১ শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক তাৎপর্যময় দিন উল্লেখ করে তিনি বলেন, মাতৃভাষা বাংলার অধিকার ও মর্যাদা রক্ষার জন্য সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন বাজি রেখে রাজপথে নেমে এসে পুলিশের গুলিতে আত্মদান করে। তাদের এই মহিমান্বিত আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান।মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা লিয়াকত হোসেন মামুন বলেন,১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের শক্তিকে থেকে বুকে ধারণ করে বাংলাদেশের ছাত্র জনতা যুগে যুগে গড়ে ওঠা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি বলেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষ তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। দেশের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয় জনগণের সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাবে বলে লিয়াকত হোসেন মামুন মন্তব্য করেন ।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর