• ঢাকা
  • শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ জুন, ২০২৬

মুক্তিযোদ্ধাদের অপমান করা সরকার মেনে নিবে না: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

হুমায়ন আকাশ-নোয়াখালী প্রতিনিধি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি বলেছেন মুক্তিযোদ্ধারা যে দল বা মতেরই হোক না কেন তাদেরকে অপমান, অপদস্থ সরকার মেনে নিবে না। নোয়াখালী জেলার চাটখিল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি আরো বলেন মুক্তিযোদ্ধাদের সকল সমস্যার সমাধানের জন্য সরকার কাজ করে যাবে। অসহায় মুক্তিযোদ্ধাদের বাসস্থান বীর নিবাস কর্মসূচি অব্যাহত থাকবে। বুধবার বিকেলে চাটখিল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন চাটখিল-সোনামুড়ী আংশিক আসনের সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি। সভায় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সমাজসেবক বিএনপি নেতা পরান চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু হানিফ, পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌর সদস্য সচিব আহসানুল হক মাসুদ। মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে যোগদানের জন্য সকাল ১১ টায় আনা হলেও অনুষ্ঠান শুরু হয় বিকেল ৩টায়। দীর্ঘক্ষণ গরমের মধ্যে অপেক্ষা করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং বয়োজ্যেষ্ঠ কয়েকজন মুক্তিযোদ্ধা অসুস্থ হয়ে পড়েন। মন্ত্রী আসতে পথে গাড়ির সমস্যার কারণে দেরি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা অফিসার আলী হোসাইন। এদিকে সকালে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন। মত বিনিময়কালে স্থানীয় এমপি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এর সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এ টি এম মোশারফ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে বুধবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি উপজেলার সিংবাহুড়া শহীদ জিএম রুহুল আমিন পাঠাগার পরিদর্শন ও তাঁর কবর জিয়ারত করেন।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর