
হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল পৌরসভায় নতুন উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে ‘মির্জাপুর জিয়া স্মৃতি সংসদ’-এর কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুনঃউদ্বোধন করা হয়। পুনঃউদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন বেলাল। অনুষ্ঠানে বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনের বার্তা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে জিয়া স্মৃতি সংসদ সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটি নতুন উদ্যমে কাজ শুরু করায় চাটখিলের দলীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সিদ্দিক উল্লাহ সাবেক সাধারণ সম্পাদক, চাটখিল পৌরসভা ১ নং ওয়ার্ড বিএনপি।
লুৎফর রহমান পৌরসভা বিএনপি নেতা। আবুল হাসনাত সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, মির্জাপুর জিয়া স্মৃতি সংসদ ও ছাত্রনেতা। জাকির হোসেন পৌর যুবদল নেতা। মোহাম্মদ শামীম:সাবেক প্রচার সম্পাদক, মির্জাপুর জিয়া স্মৃতি সংসদ।হারুনুর রশিদ মাসুদ নোয়াখালী জেলা জাসাস নেতা।অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের আরও অনেক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা উপস্থিত সবাইকে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দলের প্রতিটি কর্মসূচি সফল করার আহ্বান জানান। পরিশেষে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :