প্রকাশিত: 6 July, 2026
সর্বশেষ আপডেট : 6 July, 2026

চাটখিল উপজেলা ছাত্রদলের নেতৃত্বের দৌড়ে এগিয়ে সভাপতি প্রার্থী শাহাদাত হোসেন মুরাদ

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রদলের আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। নতুন নেতৃত্বে কে আসছেন—তা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। এই দৌড়ে সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন তরুণ ও বলিষ্ঠ ছাত্রনেতা শাহাদাত হোসেন মুরাদ তৃণমূলের আস্থা ও গ্রহণযোগ্যতা দীর্ঘদিন ধরে চাটখিল উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন শাহাদাত হোসেন মুরাদ। দলের দুর্দিনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা এবং তৃণমূল নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর কারণে তিনি কর্মীদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, মুরাদের সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী তাকে সভাপতি পদের যোগ্য দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।সংগঠনের লক্ষ্য ও প্রত্যাশা নিজের প্রার্থিতার বিষয়ে শাহাদাত হোসেন মুরাদ বাংলা টাইমস-ই কে বলেন: আমি দলের একজন সাধারণ কর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করছি। দলের দুঃসময়ে রাজপথে ছিলাম, আগামীতেও থাকব। আমাকে যদি সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়, তবে আমি চাটখিল উপজেলা ছাত্রদলকে একটি সুসংগঠিত ও আধুনিক ছাত্রসংগঠন হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাবো ।নেতাকর্মীদের প্রতিক্রিয়া চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মনে করছেন, আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় শাহাদাত হোসেন মুরাদের মতো একজন ত্যাগী ও পরীক্ষিত নেতার বিকল্প নেই। তার কর্মঠ মনোভাব এবং সাংগঠনিক দূরদর্শিতা দলের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে বলে তারা বিশ্বাস করেন।শাহাদাত হোসেন মুরাদের শিক্ষা জীবন রাজনীতিতে সাহসী নেতৃত্ব ও কারাবরণ। এস এস সি: চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। এইচ এস সি: চাটখিল পাঁচগাঁও সরকারি মাহবুব কলেজ। অনার্স: নোয়াখালী সরকারি কলেজ। মাস্টার্স: তেজগাঁও কলেজ। রাজনৈতিক পদ: স্কুল শাখা ছাত্রদল (২০০৬)পাঁচগাঁও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন-আহবায়ক (২০০৯-১০)পাঁচগাঁও ইউনিয়ন ছাত্রদলের নির্বাচিত সভাপতি (২০১১)নোয়াখালী জেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত (২০১২) নুরুল আমিন খান এবং সাবের আহম্মেদ কমিটি। মামলা সংখ্যা ছিল:৭টি কারাবরণ ৩ বার ২০১৩ সালে এরেস্ট হওয়ার পরে একটানা ৩মাস ১৭দিন (ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর হাই সিকিউরিটি এবং নোয়াখালী জেলা কারাগার)।নোয়াখালী কলেজ এ পড়া অবস্থায় রাজনৈতিক মামলায় আরও ২ বার এরেস্ট হন।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর