প্রকাশিত: 6 July, 2026
সর্বশেষ আপডেট : 6 July, 2026

চাটখিল হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী বিপুল ইসলাম পাটোয়ারী

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন তরুণ সমাজসেবক ও চাটখিল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বিপুল ইসলাম পাটোয়ারী। নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন।ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গনসংযোগ বিএনপি নেতা আহ্বায়ক বিপুল ইসলাম পাটোয়ারী বাংলা টাইমস ই- কে বলেন, আমি দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আমার ইউনিয়নের সাধারণ মানুষের ভালোবাসাই আমার প্রধান শক্তি। আমি যদি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারি, তবে হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নকে একটি মডেল ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। তিনি আরও বলেন, “আমার মূল লক্ষ্য হলো এলাকার উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং প্রান্তিক মানুষের অধিকার রক্ষা করা। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর। আমি এলাকাবাসীর কাছে দোয়া চাই যেন আমি আমার এলাকার মানুষের সেবা করার সুযোগ পাই।” স্থানীয় ভোটারদের সাথে আলাপকালে জানা যায়, তরুণ ও উদ্যমী এই প্রার্থী এলাকায় একজন সৎ ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত। তার প্রার্থিতার সংবাদে এলাকায় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া পড়েছে। নির্বাচনী প্রচারণা ও জনসংযোগের অংশ হিসেবে বিপুল ইসলাম পাটোয়ারী ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, রাস্তাঘাট এবং পাড়া-মহল্লায় মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন। ভোটারদের ব্যাপক সাড়ায় তিনি অত্যন্ত আশাবাদী। তিনি দৃঢ় কণ্ঠে ব্যক্ত করেন, জনগণের রায় পেলে তিনি ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে এবং স্বচ্ছতার সাথে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর