
হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩ নং ধানসিঁড়ি ইউনিয়নের আমিন বাজার এলাকার নবগ্রাম রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপ প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ আবু আহাম্মদ সেলিম মিয়া।
সম্প্রতি বিদ্যালয়টির নতুন পরিচালনা কমিটি গঠিত হওয়ার পর এক বার্তায় তিনি নতুন দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, এই কমিটির সুযোগ্য নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে যাবে।
নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্যরা হলেন:
১. হাসান তৌফিকুর রহমান – সভাপতি
২. মোঃ ছালা উদদীন – সহসভাপতি
৩. রজবেন নেছা – বিদ্যোৎসাহী সদস্য
৪. মমিনুল হক – সদস্য
৫. রৌশন আরা – সদস্য
৬. শাহেনা আক্তার – সদস্য
৭. আবদুর রহমান – সদস্য
৮. নাজিম উদদীন – সদস্য
৯. তাছলিমা বেগম – সদস্য
১০. মোঃ ইলিয়াছ – সদস্য
১১. সামছল হক – সদস্য
১২. রাহেনা আক্তার (প্রধান শিক্ষক) – সদস্য সচিবআবু আহাম্মদ সেলিম মিয়া বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের প্রাণ। আমি বিশ্বাস করি, নতুন এই কমিটি স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে বিদ্যালয়ের দায়িত্ব পালন করবেন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও জ্ঞানভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে নিরলস কাজ করে যাবেন।”তিনি বিদ্যালয়টির সার্বিক সাফল্য ও কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য কামনা করেন।
আপনার মতামত লিখুন :