
প্রিয় ধানসিঁড়ি ইউনিয়ন ৭/৮/৯ নং ওয়ার্ড বাসী, আসসালামু আলাইকুম! আমি এই মাটিরই সন্তান, মরহুম আবুল হাসেম মিয়ার মেজো ছেলে মালদ্বীপ প্রবাসী ও কর্মজীবী ব্যবসায়ী ও রাজনীতিবিদ আবু আহাম্মদ সেলিম মিয়ার সহধর্মিনী মার জাহান বেগম (ফেন্সি) চাপ্রাশীর হাট ইউনিয়নের মেয়ে আপনাদের এই এলাকার পুত্রবধূ আপনাদেরই একজন আপনজন এবং সমাজ উন্নয়ন কর্মী হিসেবে আমার স্বামী দীর্ঘদিনের অর্জিত অভিজ্ঞতা ও সামাজিক দায়বদ্ধতাকে পুঁজি করে আমি আপনাদের শাসক নয়, একজন প্রকৃত ‘সেবক’ হতে চাই। আপনাদের পবিত্র সমর্থন ও রায় পেলে আমার প্রথম এবং প্রধান কাজ হবে- সরকারি প্রতিটি বরাদ্দ ও নাগরিক সেবা সম্পূর্ণ বিনামূল্যে, শতভাগ স্বচ্ছতা ও সততার সাথে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। স্বজনপ্রীতি ও দুর্নীতির অন্ধকার দূর করে একটি আলোকিত, মানবিক ও আধুনিক ধানসিঁড়ি ইউনিয়ন ৭/৮/৯ ওয়ার্ড উপহার দেওয়াই আমার জীবনের মূল ব্রত– মারজাহান বেগম (ফেন্সী)
৩ নং ধানসিঁড়ি ইউনিয়ন এর ৭/৮/৯ নং ওয়ার্ড গড়ার ১১ দফা রূপরেখা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা
১. শিক্ষা ও তারুণ্যের জয়গান আলোকিত ৩ নং ধানসিঁড়ি ইউনিয়ন ৭/৮/৯ নং ওয়ার্ডের : প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শতভাগ শিক্ষা গ্রহণ নিশ্চিত করণসহ ঝরে পড়া রোধে ‘শিক্ষা সচেতনতা কমিটি’ গঠন করা হবে। বিশেষ শিক্ষাবৃত্তি: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা তহবিল গঠন ও বৃত্তি প্রদান করা হবে।ফ্রি ফ্রিল্যান্সিং ও আইটি জোন: ইউনিয়ন পরিষদে ফ্রি ওয়াই-ফাই জোন এবং বিনামূল্যে ফ্রিল্যান্সিং ও আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টার স্থাপন করে বেকারত্ব দূর করা হবে। ২. আধুনিক ও দুর্নীতিমুক্ত নাগরিক সেবা ডিজিটাল সার্ভিস ক্যাম্প: জন্মনিবন্ধন ও অন্যান্য অনলাইন সেবা নিয়ে হয়রানি চিরতরে বন্ধ করতে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত ‘ডিজিটাল সার্ভিস ক্যাম্প’ পরিচালনা করা হবে। দুয়ারে সেবা (Home Delivery): প্রবীণ, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী নাগরিকদের সকল প্রকার সরকারি সনদ ও সেবা ইউনিয়ন পরিষদ থেকে সরাসরি তাঁদের ঘরে পৌঁছে দেওয়া হবে। উন্মুক্ত ডাটাবেজ। টিসিবি (TCB), ভিজিডি (VGD), বয়স্ক ও বিধবা ভাতার তালিকা সম্পূর্ণ অনলাইনে উন্মুক্ত রাখা হবে; কোনো প্রকার স্বজনপ্রীতি বা লুকোচুরি বরদাশত করা হবে না। ৩. টেকসই অবকাঠামো ও নদীভাঙন রোধ ও রাস্তা ঘাট নদীভাঙন ও বাঁধ রক্ষা: নদীভাঙনকবলিত সুরক্ষাহীন এলাকাগুলোকে রক্ষায় জাইকা (JICA) সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে স্থায়ী ও টেকসই বাঁধ রাস্তা ঘাট নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে আলোকিত ইউনিয়ন: রাতের আঁধার দূর করে পথচারীদের নিরাপত্তা বাড়াতে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, গ্রামীণ রাস্তা ও ধর্মীয় উপাসনালয়ে পরিবেশবান্ধব ‘সোলার স্ট্রিট লাইট’ স্থাপন করার জন্য সরকারের নীতি নির্ধারিত সহযোগিতা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে। পথ ও পয়োনিষ্কাশন: গ্রামীণ কাঁচা-পাকা রাস্তার আমূল পরিবর্তন করা হবে। হাট-বাজারে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে স্থায়ীভাবে জলাবদ্ধতা দূর করা হবে।পাবলিক স্যানিটেশন: সাধারণ মানুষ ও পথচারীদের সুবিধার্থে ওয়ার্ডের প্রধান হাট-বাজারসমূহে পুরুষ ও নারীদের জন্য পৃথক, আধুনিক ও পরিচ্ছন্ন পাবলিক টয়লেট নির্মাণ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। ৪. ডাক সেবার আধুনিকায়ন ডিজিটাল সাব-পোস্ট অফিস: ঐতিহ্যবাহী ডাকসেবাকে পুনরুজ্জীবিত করে একটি উন্নত ‘ডিজিটাল সাব-পোস্ট অফিস’ স্থাপনের চেষ্টা করা হবে, যার মাধ্যমে আধুনিক ই-কমার্স (E-commerce) সুবিধা ও দ্রুত পার্সেল ডেলিভারি গ্রামীণ প্রান্তে সহজলভ্য হবে।৫. নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা লোডশেডিংয়ের স্থায়ী সমাধান: ৩ নং ধানসিঁড়ি ইউনিয়নের ৭/৮/৯ নং ওয়ার্ডে দীর্ঘদিনের লো-ভোল্টেজ ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের স্থায়ী সমাধানের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে একটি আধুনিক বিদ্যুৎ সাব-স্টেশন স্থাপনের চেষ্টা করা হবে। ০৬. হয়রানিমুক্ত ও স্বচ্ছ ভূমি সেবা দালালমুক্ত খাজনা আদায়: ভূমি উন্নয়ন কর বা খাজনা আদায়ের ক্ষেত্রে দালালচক্র ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। ভূমি তথ্য কেন্দ্র: সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত সঠিক তথ্য ও আইনি পরামর্শ দিতে ইউনিয়ন পরিষদে একটি বিশেষ ‘ভূমি তথ্য কেন্দ্র’ খোলা হবে।৭. উন্নত স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানি জরুরি অ্যাম্বুলেন্স (২৪/৭): মুমুর্ষু রোগী পরিবহনে নামমাত্র খরচে বা প্রয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে ইউনিয়ন পরিষদের নিজস্ব ‘জরুরি অ্যাম্বুলেন্স’ সেবা চালুর উদ্যোগ নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে । কমিউনিটি ক্লিনিক আধুনিকায়ন: গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ওষুধের নিয়মিত সরবরাহ নিশ্চিত করা হবে এবং মা ও শিশু স্বাস্থ্যসেবার মান উন্নত করা হবে। নিরাপদ পানি: সর্বসাধারণের ব্যবহারের জন্য পাবলিক প্লেস ও ধর্মীয় প্রতিষ্ঠানে আধুনিক ওয়াটার ফিল্টার ওগভীর নলকূপ স্থাপন করা হবে। ৮. ধর্মীয় ও নৈতিক উন্নয়ন: মসজিদ’ প্রকল্প ৯. কৃষি, শ্রম ও খামার খাতের উন্নয়ন স্বচ্ছ কৃষক ও জেলে কার্ড: রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে প্রকৃত প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে উন্নত মানের বীজ, সার ও সরকারি অনুদান পৌঁছে দেওয়া হবে। খামারিদের প্রণোদনা: মৎস্য চাষ, গবাদি পশু ও হাঁস-মুরগি খামারিদের সরকারি অনুদান ও সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা হবে। ১০. অপরাধমুক্ত ও সুরক্ষিত সমাজ মাদকমুক্ত সমাজ: প্রতিটি ওয়ার্ডে ‘মাদক প্রতিরোধ স্কোয়াড’ গঠন করে প্রশাসনের সহায়তায় মাদকের রুট বন্ধ করা হবে।ডিজিটাল নজরদারি: প্রধান বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোকে সার্বক্ষণিক সিসিটিভি (CCTV) ক্যামেরার আওতায় এনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।১১. নারী উন্নয়ন, প্রবাসী কল্যাণ ও জবাবদিহিতা নারীর স্বাবলম্বিতা ও সুরক্ষা: কুটির ও হস্তশিল্পের বিকাশ, বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ এবং বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে ‘সুরক্ষা সেল’ গঠন করা হবে। প্রবাসী কল্যাণ সেল: আমাদের অর্থনীতির চালিকাশক্তি প্রবাসী ভাইদের পরিবার ও তাঁদের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো আইনি বা জরুরি প্রয়োজনে একটি বিশেষ ‘প্রবাসী কল্যাণ সেল’ গঠন করা হবে।জনতার মুখোমুখি জবাবদিহিতা: ‘গ্রাম উন্নয়ন ও সমন্বয় কমিটি’ গঠনের মাধ্যমে সরাসরি জনগণের মতামত নিশ্চিত করা হবে এবং প্রতি ৬ মাস পর পর ‘জনতার মুখোমুখি’ জবাবদিহিতা সভার মাধ্যমে পরিষদের সকল কাজের হিসাব জনগণের সামনে উন্মুক্তভাবে পেশ করা হবে। ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের ৭/৮/৯ নং ওয়ার্ডের সম্মানিত ভোটারবৃন্দের প্রতি আকুল আবেদন: “একটি সঠিক সিদ্ধান্ত, একটি পবিত্র ভোট; বদলে দিতে পারে ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন এর ৭/৮/৯ নং ওয়ার্ডের আগামী দিনের রূপপট।আসুন, দল-মত-শ্রেণি নির্বিশেষে আধুনিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন এর ৭/৮/৯ নং ওয়ার্ড গড়ার এই মহৎ অগ্রযাত্রায় আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমাকে আপনাদের সেবক হিসেবে কাজ করার একটি সুযোগ দিন।
দোয়া,সমর্থন ও রায় প্রার্থী: মারজাহান বেগম (ফেন্সী)
আপনার মতামত লিখুন :