প্রকাশিত: 11 July, 2026
সর্বশেষ আপডেট : 11 July, 2026

নোয়াখালী চাটখিলে আমেরিকান প্রবাসী ফারুকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: ১০ লক্ষ টাকার মালামাল লুট

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াপাড়ায় আমেরিকান প্রবাসী ওমর ফারুকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত রাতে সংঘটিত এই ঘটনায় ডাকাত দল নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় আনুমানিক ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মধ্যরাতে একদল সশস্ত্র ডাকাত বাড়ির পেছনের অংশ ভেন্টিলেটর ও দরজা কেটে ভেতরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা বাসায় না থাকায় ডাকাত চক্র আলমারির ড্রয়ার ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে ঘটনাস্থল ত্যাগ করে। ডাকাতরা চলে যাওয়ার পর বাড়ির দায়িত্বে থাকায় অজ্ঞাত যুবক চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন।ভুক্তভোগী প্রবাসী ওমর ফারুকের পরিবার জানান ডাকাতরা বাড়ির ভেতরে প্রায় ২/ ৩ ঘণ্টাখানেক অবস্থান করে। লুট হওয়া মালামালের মোট মূল্য ৮ থেকে ১০ লক্ষ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। উক্ত বিষয় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঘটনার সত্যতা নিশ্চিত করতে স্থানীয়রা পুলিশ প্রশাসনেকে জানানোর জন্য পরামর্শ দেন। ডাকাতদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা প্রয়োজন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চাটখিল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর