
হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি
যথাযথ মূল্যায়ন না হলে হতাশ হবে তরুণ প্রজন্ম: ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রদল কর্মীদের দাবি নোয়াখালী কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে মূল্যায়নের দাবি জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। বিশেষ করে, ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আবুল বাশার রানাকে যোগ্য পদে আসন করার জোর দাবি উঠেছে তৃণমূল থেকেস্থানীয় ছাত্রদল। নেতা-কর্মীদের মতে আবুল বাশার রানাকে যদি যথাযথ মূল্যায়ন করা না হয়, তাহলে ধানসিঁড়ি ইউনিয়নের তরুণ প্রজন্মের ছাত্রদল কর্মীদের মাঝে চরম হতাশা নেমে আসবে।সংগঠনের প্রতি তার দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের কথা উল্লেখ করে কর্মীরা আবেগঘন কণ্ঠে বলেন সবাই কথায় বলে অথবা ক্যাপশনে লেখে যৌবনের প্রথম প্রেম ছাত্রদল’। আর রানার ক্ষেত্রে বাস্তব চিত্র হলো, তিনি তার পুরো যৌবনকালটাই ছাত্রদলের জন্য বিলীন করে দিয়েছেন।বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করা এই ছাত্রনেতাকে সভাপতি হিসেবে দেখতে চান ধানসিঁড়ি ইউনিয়নের সাধারণ ছাত্রদল কর্মীরা। তাদের স্লোগান ও প্রত্যয় সংগ্রাম, ত্যাগ, ঐক্য; আমরাই ধানসিঁড়ির গর্ব!নেতা-কর্মীদের আশা, দলের নীতি-নির্ধারকরা রাজপথের ত্যাগী কর্মীদের এই আবেগকে মূল্যায়ন করবেন এবং যোগ্য নেতৃত্বকে বেছে নিয়ে ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রদলকে আরও সুসংগঠিত করবেন।
আপনার মতামত লিখুন :