প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ জুলাই, ২০২৬

আবু ছায়েদ চৌধুরী: চাটখিল মোহাম্মদপুরে ঐতিহ্য উন্নয়ন জনসেবায় আস্থার নাম

হুমায়ন আকাশ-বাংলা টাইমস-ই

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ঐতিহ্যবাহী মোহাম্মদপুর ইউনিয়নের রাজনীতি ও স্থানীয় সরকার ব্যবস্থার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র আবু ছায়েদ চৌধুরী। সুদীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে তিনি চাটখিলের জনসেবা ও সার্বিক উন্নয়নে সৃষ্টি করেছেন এক অনন্য দৃষ্টান্ত। জনকল্যাণমুখী ভাবমূর্তি ও নেতৃত্বের ধারাবাহিকতায় আজ তিনি চাটখিল ৫ নং মোহাম্মদপুর ইউনিয়ন বাসীর নিকট এক সুদৃঢ় আস্থার প্রতীক।
১৯৮৩ সালে প্রথমবারের মতো মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানীয় রাজনীতিতে নিজের শক্ত অবস্থান নিশ্চিত করেন আবু ছায়েদ চৌধুরী। এরপর থেকে পর্যায়ক্রমে ২০ বছর জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে প্রতিবারই বিপুল ভোটে চেয়ারম্যান পদে বিজয়ী হন তিনি। দীর্ঘ এই সময়ে মোহাম্মদপুর ইউনিয়নের রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তার, সামাজিক উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায়বিচার সুনিশ্চিত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। স্থানীয় প্রবীণ ও তরুণদের মতে, চেয়ারম্যান হিসেবে আবু ছায়েদ চৌধুরী সর্বদা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। রাজনৈতিক মতপার্থক্য ভুলে গিয়ে তিনি অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যে আত্মনিবেদিত কাজ করেছেন, তা চাটখিল মোহাম্মদপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে তাঁকে এক বিশেষ উচ্চতায় পৌঁছিয়ে দিয়েছে। জনসেবার এই গৌরবময় অভিজ্ঞতা নিয়ে আবু ছায়েদ চৌধুরী বর্তমানে দলীয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি বর্তমানে চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তৃণমূল পর্যায়ের কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ রাখতে এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে তিনি নিয়মিত নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। মোহাম্মদপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, আবু ছায়েদ চৌধুরী কেবল একজন জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাই নন, তিনি মোহাম্মদপুর ইউনিয়নের উন্নয়ন ও ঐতিহ্যের এক পরম অভিভাবক। জনকল্যাণে তাঁর এই নেতৃত্বের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা মোহাম্মদপুর ইউনিয়ন বাসীর।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর