প্রকাশিত: 31 July, 2026
সর্বশেষ আপডেট : 31 July, 2026

চাটখিল বিএনপিকে সুসংগঠিত করতে সবাইকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান বিএনপি নেতা মোখলেসুর রহমান রিপন

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে সকল নেতাকর্মীকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মোখলেসুর রহমান রিপন।
সম্প্রতি স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোখলেসুর রহমান রিপন বলেন, চাটখিল বিএনপি সবসময় রাজপথে ইতিবাচক ভূমিকা পালন করে এসেছে। বর্তমান পরিস্থিতিতে দলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হলে ব্যক্তিগত ভেদাভেদ ভুলে দলীয় পতাকাতলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, তৃণমূল পর্যায় পর্যন্ত দলকে সুসংগঠিত করার কোনো বিকল্প নেই। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করে সংগঠনকে পুনর্গঠন করতে হবে। তরুণ প্রজন্ম ও প্রবীণ নেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি। মতবিনিময় সভায় চাটখিল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর