প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ আগস্ট, ২০২৬

চাটখিল মোহাম্মদপুর ইউনিয়ন: ফাওড়া হরিপুর ১ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে আলোচনায় বিএনপি নেতা আব্দুল মালেক

হুমায়ন আকাশ,বাংলা টাইমস-ই

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের (ফাওড়া-হরিপুর) আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ গরম হতে শুরু করেছে। ওয়ার্ডটির সম্ভাব্য ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের প্রিয় মুখ ও জনপ্রিয় বিএনপি নেতা আব্দুল মালেক আলোচনায় শীর্ষে উঠে এসেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফাওড়া ও হরিপুর এলাকা নিয়ে গঠিত ১ নং ওয়ার্ডের দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক যোগাযোগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার কারণে আব্দুল মালেকের নাম এখন ওয়ার্ডবাসীর মুখে মুখে। এলাকার তৃণমূলের বিএনপি নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের একাংশ তাকে সৎ, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ও সুখে-দুঃখে পাশে পাওয়া একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে আখ্যায়িত করছেন।
১ নং ওয়ার্ডের ফাওড়া ও হরিপুর এলাকার একাধিক বাসিন্দার সাথে কথা বলে জানা যায়, আব্দুল মালেক দীর্ঘ দিন ধরে সমাজসেবামূলক কাজে জড়িত। এলাকায় মাদক সামাজিক অনাচার প্রতিরোধ এবং যুবসমাজকে সঠিক পথে রাখতে তিনি ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন। যে কোনো বিপদে-আপদে তাকে কাছে পান সাধারণ মানুষ।নির্বাচনী ভাবনার বিষয়ে স্থানীয় বিএনপি নেতা আব্দুল মালেক জানান আমি পদ-পদবির জন্য রাজনীতি করি না জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। ১ নং ওয়ার্ডের (ফাওড়া-হরিপুর) অবহেলিত মানুষের দীর্ঘদিনের সুখে-দুঃখে আমি পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। এলাকাবাসী যদি আমাকে সুযোগ দেন, তবে ১ নং ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত, সুশাসিত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।
ওয়ার্ডের সর্বস্তরের জনগণ মনে করছেন, আসন্ন নির্বাচনে যোগ্য ও পরিচ্ছন্ন ইমেজের প্রতিনিধি হিসেবে আব্দুল মালেক বিপুল জনসমর্থন নিয়ে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর