
হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার ৯ নং খিলপাড়া ইউনিয়নে সামাজিক ও শিক্ষামূলক অঙ্গনে এক অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ এবং অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের মাঝে ছাতা বিতরণ করেছেন বিএনপি নেতা সমাজসেবক চেয়ারম্যান প্রার্থী মহসিন উল্লাহ।
চাটখিল খিলপাড়ায় আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি। শিক্ষার্থীদের হাতে এই উপহার তুলে দেন বিএনপি’র এই নেতা।
অনুষ্ঠানে মহসিন উল্লাহ বলেন আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বিএনপি সব সময় শিক্ষার প্রসার ও গুণীজন মূল্যায়নে বিশ্বাস করে। মেধা বিকাশে আমাদের এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা যুবদল নেতা মাহমুদুল হাসান শান্ত ও যুবদল নেতা ওমর ফারুক এছাড়াও ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক স্থানীয় সুধীজন এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা জানায় এই ধরনের উৎসাহ ও উপহার তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রেরণা জোগাবে। অভিভাবকরাও বিএনপি নেতা মহসিন উল্লাহর এই মানব সেবামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :