
হুমায়ন আকাশ বাংলা টাইমস-ই
মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ চ্যান্সারি ভবনে আয়োজিত অনুষ্ঠানে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনের প্রথম সচিব মো. মোতাছেম বিল্লাহ। দিবসের কর্মসূচির শুরুতে হাইকমিশনের সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন মিশনের কর্মকর্তারা। এরপর জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, আত্মত্যাগ এবং এর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে ‘আঁধার পেরিয়ে’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইকমিশনের তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী, বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান, সহ-সভাপতি মুক্তার হোসেন সহ-সভাপতি মোঃ শাহ আলম সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন, হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :