প্রকাশিত: 10 August, 2026
সর্বশেষ আপডেট : 10 August, 2026

চাটখিল মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাসানাত, সহ-সভাপতি ফয়েজ আহমেদ নির্বাচিত হয়েছেন

হুমায়ন আকাশ,বাংলা টাইমস-ই:

নোয়াখালীর চাটখিল উপজেলার ঐতিহ্যবাহী মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হাসানাত এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফয়েজ। বিদ্যালয় কার্যালয়ে আয়োজিত এক সভায় সদস্যবর্গের সর্বসম্মতিক্রমে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে এই নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি আবুল হাসানাত ও সহ-সভাপতি ফয়েজ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে তারা বিদ্যালয়ের সার্বিক কল্যাণে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেছেন। কমিটির নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। তারা আশা প্রকাশ করেন যে, এই নতুন নেতৃত্বের অধীনে বিদ্যালয়টি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাবে।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর