প্রকাশিত: 12 August, 2026
সর্বশেষ আপডেট : 12 August, 2026

নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলামের সহধর্মিনী রোগমুক্তি কামনায় মালদ্বীপ বিএনপি নেতা সেলিম মিয়ার দোয়া প্রার্থনা

হুমায়ন আকাশ,বাংলা টাইমস-ই

নোয়াখালী-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেবের সহধর্মিনী জোৎস্নারা বেগম গুরুতর অসুস্থ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনা করে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশীদের কাছে দোয়ার আকুল আবেদন জানিয়েছেন মালদ্বীপ প্রবাসী বিএনপি নেতা আবু আহাম্মদ সেলিম মিয়া। এক বিবৃতিতে মালদ্বীপ প্রবাসী বিএনপি নেতা আবু আহাম্মদ সেলিম মিয়া জানান সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের সহধর্মিনী জোৎস্নারা বেগম দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিউ ইয়র্কের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি আরও বলেন, জোৎস্নারা বেগম একজন মহীয়সী ও পরোপকারী নারী। মহান আল্লাহ যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করে প্রিয়জনদের মাঝে ফিরিয়ে আনেন—এই প্রার্থনা করছি। দেশ-বিদেশের সর্বস্তরের বিএনপি নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও নোয়াখালী-৫ আসনসহ সমগ্র দেশবাসীর কাছে তার আরোগ্য কামনায় বিশেষ দোয়ার অনুরোধ জানাচ্ছি।
এদিকে, সংসদ সদস্যের সহধর্মিনীর অসুস্থতার খবরে নোয়াখালী-৫ আসনসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে। বিভিন্ন স্থানে তার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর