প্রকাশিত: 18 August, 2026
সর্বশেষ আপডেট : 18 August, 2026

দল ও জনগণের সমর্থন পেলে ধানসিঁড়ি নবগ্রাম সংরক্ষিত মহিলা আসনকে একটি আধুনিক মডেল ওয়ার্ড রূপান্তরিত করবো: মারজাহান আক্তার ফেন্সি

হুমায়ন আকাশ,বাংলা টাইমস-ই

আগামী স্থানীয় সরকার ইউপি নির্বাচনে মেম্বারপদে দল ও এলাকার জনগণের সমর্থন পেলে নোয়াখালীর কবিরহাট ধানসিঁড়ি ইউনিয়ন নবগ্রাম সংরক্ষিত মহিলা আসন একটি আধুনিক, পরিকল্পিত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন ধানসিঁড়ি নবগ্রাম বিএনপির মহিলা নেত্রী মারজান আক্তার (পেন্সি)।
সম্প্রতি এক বার্তায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। মারজান আক্ত(পেন্সি) জানান, ৭/৮/৯ এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং ধানসিঁড়ি নবগ্রাম বৈষম্যহীন ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
বক্তব্যে তিনি বলেন ধানসিঁড়ি নবগ্রাম ইউনিয়নের বহু এলাকা এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। নাগরিকরা বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধা থেকে অবহেলিত রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ধানসিঁড়ি নবগ্রাম ওয়ার্ডের সর্বস্তরের জনগণ যদি আমার ওপর আস্থা রাখেন ও আমাকে মহিলা মেম্বার পদে সমর্থন দেন, তবে ইনশাআল্লাহ আমি ৭/৮/৯ ওয়ার্ডকে একটি মাস্টারপ্ল্যানের মাধ্যমে আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল ওয়ার্ড রূপান্তর করবো।
তিনি আরও উল্লেখ করেন যে, ওয়ার্ড বাসির সাথে নিয়ে জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানির ব্যবস্থা, উন্নত রাস্তাঘাট নির্মাণ এবং তরুণ প্রজন্মের জন্য মাদকমুক্ত পরিচ্ছন্ন পরিবেশ তৈরিতে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ ইউনিয়নের জনসাধারণ উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ তার এই উদ্যোগ ও চিন্তা-ভাবনাকে স্বাগত জানান।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর