প্রকাশিত: 2 September, 2026
সর্বশেষ আপডেট : 2 September, 2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চাটখিল উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন এর শুভেচ্ছা

হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি;

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক এবং চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি দলের সাবেক চেয়ারপার্সন আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এদেশের মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ জিয়াউর রহমানের গড়া এই রাজনৈতিক দল সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক।
তিনি চাটখিল উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলীয় আদর্শ বজায় রাখা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যৎ সকল সাংগঠনিক কর্মসূচি সফলভাবে পালন করার আহ্বান জানান।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর