প্রকাশিত: 20 October, 2026
সর্বশেষ আপডেট : 20 October, 2026

চাটখিল পূজা মন্ডপে প্রধানমন্ত্রীর শাড়ি উপহার: ব্যারিস্টার খোকনের উপস্থিতিতে খিলপাড়ার বিভিন্ন পূজা মন্ডপে শাড়ি বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী মহসিন উল্লাহ

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বী দুস্থ মহিলাদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে শাড়ি বিতরণ করা হয়েছে। শাড়ি বিতরণ করেন নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এছাড়াও
খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী-বিএনপি নেতা মোহাম্মদ মহসিন উল্লাহর উদ্যোগে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টবার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠানে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। দল-মত-ধর্ম নির্বিশেষে সবাই যেন নিরাপদে ও আনন্দ মুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।বিএনপি নেতা মোহাম্মদ মহসিন উল্লাহ জানান সামাজিক দায়বদ্ধতা এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই পূজা উপলক্ষে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এলাকার প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শাড়ি উপহার পেয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মহিলারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর