প্রকাশিত: 20 October, 2026
সর্বশেষ আপডেট : 20 October, 2026

চাটখিল পাঁচগাঁও ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন সুজন

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপদে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয় সাধারণ জনগণ ও নেতাকর্মীদের আলোচনায় শীর্ষে উঠে এসেছেন সাবেক ছাত্রনেতা মোঃ জয়নাল আবেদীন (সুজন)। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে ইউনিয়নজুড়ে তার ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক ও সামাজিক পরিচয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি শহীদ জিয়া স্মৃতি সংসদ চাটখিল উপজেলার সহ-সাধারণ সম্পাদক এবং ৬নং পাঁচগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। পেশাগত ও সামাজিকভাবে তিনি আলরাজি হাসপাতাল নোয়াখালী-এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।এলাকাবাসীর মতে জয়নাল আবেদীন সুজন একজন সৎ,পরোপকারী ও তরুণ উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব। করোনাকালসহ যেকোনো দুর্যোগে তিনি সবসময় এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামী দিনে ৬নং পাঁচগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয় সর্বস্তরের জনগণ তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। এ বিষয়ে মোঃ জয়নাল আবেদীন (সুজন) জানান আমি সবসময় এলাকার মানুষের সেবায় নিয়োজিত থেকেছি। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। ৬ নং পাঁচগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তবে আমি এই ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় আত্মনিয়োগ করব। বর্তমানে ৬নং পাঁচগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তার পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালানো হচ্ছে।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর