প্রকাশিত: 27 October, 2026
সর্বশেষ আপডেট : 27 October, 2026

আল্লাহর আইন প্রতিষ্ঠা না হলে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হবে না: অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ

হুমায়ন আকাশ নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও শান্তি প্রতিষ্ঠার জন্য নৈতিক মূল্যবোধের বিকল্প নেই। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ জোরালো ভাষায় বলেন, আল্লাহর আইন প্রতিষ্ঠা না হলে দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি কোনোভাবেই বন্ধ হবে না। কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সমাজে ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সম্মেলনকে কেন্দ্র করে চাটখিল এলাকায় দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর