প্রকাশিত: 2 December, 2025
সর্বশেষ আপডেট : 2 December, 2025

চাটখিল বদলকোট ইউনিয়ন বাসির কাছে দোয়া চেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, বিএনপি নেতা আবুল কালাম আল আজাদ

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।

আগামী স্থানীয় সরকার নির্বাচনে চাটখিল উপজেলার ৪নং বদলকোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যানপদে দোয়া চাইলেন সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ৯০ দশক থেকে বিএনপি’র রাজনীতিতে সক্রিয় আবুল কালাম আল আজাদ।

আসন্ন ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের কাছে দোয়া চেয়েছন তিনি বদলকোট ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে, পশ্চিম বদলকোট হাজি মার্কেট ,মেগা, মুটকী, মানিকপুর, ইসলামপুর, সপ্তগাও,রুদ্ররামপুর,রক্ত মন্দারহাট,হিরাপুর মাওলানা বাজার, রাজ্জাকপুর,হরিকৃষ্ণপুর, বদলকোট সহ বিভিন্ন এলাকায় সর্বজনসাধারণের সাথে মতবিনিময় করেন,মতবিনিময় কালে সর্বশ্রেণী পেশার মানুষের কাছে দোয়া চান তিনি, এবং নির্বাচনের লিফলেট, পোস্টার, ফেস্টুন , ব্যানার ও অনলাইন ভিত্তিক নিজের প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। আবুল কালাম আল আজাদ ৪নং বদলকোট ইউনিয়ন পশ্চিম বদলকোট তফদার বাড়ির বাসিন্দা,

আবুল কালাম আল আজাদ  মুসলিম সম্প্রদায়ের দেশ কুয়েত কেন্দ্রীয় প্রচার দলের সাধারণ সম্পাদক, চাটখিল উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য-তিনি চাটখিল উপজেলা যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে জনপ্রিয় একজন মুখ, তিনি জাতীয় দৈনিক ঢাকার ডাক পত্রিকার নোয়াখালী প্রতিনিধিকে বলেন,আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে একটি আধুনিক ইউনিয়ন উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি,এবং আমি আমার ৪নং বদলকোট ইউনিয়ন সর্বস্তরের জনগণের কাছে আস্থাভাজন ব্যক্তি হিসেবে থাকতে চাই,সবাই আমার জন্য দোয়া করবেন।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর