
হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি
১৩ জানুয়ারি (মঙ্গলবার) হালিমা দিঘীরপাড় সমাজ কল্যাণ ক্লাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। হোসনেয়ারা আলম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আনোয়ার হোসেন মানিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হালিমা দিঘীরপাড় সমাজ কল্যাণ ক্লাবের সম্মানিত সদস্য ফারুক আহমেদ, চাটখিল পৌরসভা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সোহেল।এডভোকেট স্বপন , বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহেল সহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
শীতার্ত ও গরীব অসহায় কৃষক ও শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে হোসনে আরা আলম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন বিগত বছরের ন্যায় এই বছরেও অসহায় মানুষের পাশে আমারা। মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব,
‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। সামাজিক দায়বদ্ধতা
অংশ হিসেবে (সিএসআর) তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
আপনার মতামত লিখুন :