প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাটখিলে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত

হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাটখিলে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং নির্বাচনের দিন একটি অবাধ অংশগ্রহণমূলক সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মহড়া শেষে উপজেলার সাহাপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের উদ্দেশ্যে আগামী নির্বাচন নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন সেনাবাহিনীর চাটখিল এলাকার দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম এবং চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবি।এ সময় মেজর আশফিয়া, ক্যাপ্টেন পারভেজ, লেফটেন্যান্ট মহাইমিন, লেফটেন্যান্ট হুমায়রা, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, র‌্যাব কর্মকর্তা সাইফুল ইসলাম, বিজেপি কর্মকর্তা সহ প্রমূখ। প্রেস ব্রিফিং এ লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম আগামী নির্বাচন নিয়ে জনগণকে আশ্বস্ত করে বলেন, একটি অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে যৌথ বাহিনী যা যা করার দরকার সবই করবে। তিনি অস্ত্রবাজ ও সন্ত্রাসীদের তথ্য দিয়ে যৌথ বাহিনীকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর