প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাটখিলের জনগণসহ সকল প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ বাহার হোসেন

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি।

যুক্তরাষ্ট্র প্রবাসী নোয়াখালী জেলা বাংলাদেশ আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগ এবং সহ সম্পাদক শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মোহাম্মদ বাহার হোসেন। মোহাম্মদ বাহার হোসেন বলেন। মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ, নোয়াখালী চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণ সহ সকল প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা টাইমস-ই পত্রিকাকে দেওয়া শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ বাহার হোসেন বলেন, মহান একুশে ফেব্রুয়ারি আমাদের জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক। তিনি বলেন,১৯৫২ সালের এ দিনে ভাষার মর্যাদা রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন রফিক, জব্বার, বরকত, শফিউর, সালামসহ আরো অনেকেই। ২১ শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক তাৎপর্যময় দিন উল্লেখ করে তিনি বলেন, মাতৃভাষা বাংলার অধিকার ও মর্যাদা রক্ষার জন্য সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন বাজি রেখে রাজপথে নেমে এসে পুলিশের গুলিতে আত্মদান করে। তাদের এই মহিমান্বিত আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান। সেন্ট্রাল ফ্লোরিডা প্রবাসী নেতা মোহাম্মদ বাহার বলেন,১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের শক্তিকে থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বুকে ধারণ করে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে গেছে বলে মোহাম্মদ বাহার হোসেন মন্তব্য করেন ।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর