প্রকাশিত: 22 February, 2026
সর্বশেষ আপডেট : 22 February, 2026

মাতৃভাষা দিবস উপলক্ষে চাটখিল পৌরসভা ১নং ওয়ার্ড বাসিকে শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী বেলায়েত হোসেন বেলাল

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি:

মহান একুশে ফেব্রুয়ারি অন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাটখিল পৌরসভার ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল।২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা টাইমস-ই পত্রিকাকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বেলায়েত হোসেন বেলাল বলেন, ১৯৫২ সালের এ দিনে আমাদের মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন রফিক, জব্বার, বরকত, শফিউর, সালামসহ আরো নাম না জানা অনেক ছাত্র। তিনি বলেন,আজকের এই দিনে আমি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল বলেন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের শক্তিকে থেকে বুকে ধারণ করে বাংলাদেশের ছাত্র জনতা যুগে যুগে গড়ে ওঠা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি বলেন, বিএনপির প্রয়াত চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষ তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। দেশের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয় জনগণের সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাবে বলে বেলায়েত হোসেন বেলাল মন্তব্য করেন। বেলায়েত হোসেন বেলাল বলেন, বিগত দিনে আমি চাটখিল পৌরসভার ১ নং ওয়ার্ডের জনগণের সুখে দুঃখে তাদের পাশে ছিলাম। তিনি বলেন, আগামীতেও ১ নং ওয়ার্ডবাসীর সেবা করার জন্য তাদের পাশে থাকতে চাই। আসন্ন চাটখিল পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে তিনি ১ নং ওয়ার্ডের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর