
হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি:
চাটখিল উপজেলার ৬ নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে চাটখিল সরকারী কলেজের সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইসমাইল করিম মঞ্জু। আসন্ন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি এবং ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। গণসংযোগ কালে সর্বশ্রেণী পেশার মানুষের কাছে দোয়া চেয়েছেন, এবং সমগ্র ইউনিয়ন নির্বাচনের পোষ্টার ব্যানার ফেস্টুন লাগিয়ে ঈদের শুভেচ্ছা সহ বিভিন্ন দিবসের শুভেচ্ছা জানিয়ে অনলাইন সহ নিজের প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। ইসমাইল করিম মঞ্জু চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন বারইপাড়ার বাসিন্দা।ইসমাইল করিম মঞ্জু উপজেলার ও ইউনিয়ন সকলের কাছে জনপ্রিয় একজন মুখ, তিনি বাংলা টাইমস-ই পত্রিকার নোয়াখালী প্রতিনিধিকে বলেন সবাই আমাকে সমর্থন ও সহযোগিতা করলে ৬ নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করে একটি একটি আধুনিক ইউনিয়ন উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি,এবং আমি আমার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণের কাছে আস্থাভাজন ব্যক্তি হিসেবে থাকতে চাই।
আপনার মতামত লিখুন :