
হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে সোনাইমুড়ি পৌরসভা মেয়র পদে দোয়া চাইলেন সাবেক ছাত্রনেতা বর্তমান সোনাইমুড়ি পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট মিয়া মাসুদ সিরাজী আসন্ন পৌরসভা মেয়র পদে সকলের কাছে দোয়া চেয়েছন। মাসুদ সিরাজী সোনাইমুড়ী পৌরসভার ১নং ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটি এলাকায় গনসংযোগ করেন, গনসংযোগ কালে সর্বশ্রেণী পেশার মানুষের কাছে দোয়া চান। এবং নির্বাচনের গণসংযোগ ও অনলাইন ভিত্তিক নিজের প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।এডভোকেট মাসুদ সিরাজী সোনাইমুড়ী পৌরসভা ৪নং ওয়ার্ড ভানুয়াই এর বাসিন্দা তিনি পৌরসভা ও উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে জনপ্রিয় একজন মুখ, এডভোকেট মাসুদ সিরাজী বাংলা টাইমস-ই পত্রিকার নোয়াখালী প্রতিনিধিকে বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে একটি আধুনিক ইউনিয়ন ওয়ার্ড উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি, এবং আমি আমার সোনাইমুড়ি সর্বস্তরের জনগণের কাছে আস্থাভাজন ব্যক্তি হিসেবে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
আপনার মতামত লিখুন :