
হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দোয়া চেয়েছেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য,চাটখিল বিএনপি’র আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের কাছে দোয়া চেয়েছন তিনি । চাটখিল উপজেলা সদর থেকে শুরু করে প্রত্যেকটি এলাকায় সর্বশ্রেণী প্রেসার মানুষের কাছে জনপ্রিয় মুখ এডভোকেট আবু হানিফ ।
তিনি উপজেলার সর্বশ্রেণী পেশার মানুষের কাছে দোয়া চান। এবং উপজেলা নির্বাচনের কার্যক্রম অনলাইন ভিত্তিক নিজের প্রচারণা চালিয়ে যাচ্ছেন । এডভোকেট আবু হানিফ চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের বাসিন্দা। তিনি উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে জনপ্রিয় ও ক্লীন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব।
তিনি বাংলা টাইমস-ই পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধিকে বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে একটি আধুনিক উপজেলা উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি, এবং আমি আমার চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণের কাছে আস্থাভাজন ব্যক্তি হিসেবে থাকতে চাই। সংগ্রামী এই রাজনীতিবিদ বলেন বাংলাদেশের ছাত্র জনতা যুগে যুগে গড়ে ওঠা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি বলেন, বিএনপির প্রয়াত চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষ তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। দেশের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয় জনগণের সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাবে মন্তব্য করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। বর্ষিয়ান রাজনীতিবিদ চাটখিল উপজেলা সংগ্রামী আহ্বায়ক এডভোকেট আবু হানিফ আরও বলেন বিগত দিনে আমি চাটখিল উপজেলা জনগণের সুখে দুঃখে তাদের পাশে ছিলাম। আগামীতেও উপজেলাবাসীর সেবা করার জন্য তাদের পাশে থাকতে চাই।
আপনার মতামত লিখুন :