• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ মার্চ, ২০২৬

চাটখিল পৌরসভায় ঈদ উপহার বিতরণ করেন বিএনপি নেতা আহসানুল হক মাসুদ

হুমায়ন আকাশ-নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল পৌরসভায় অসহায়, গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন চাটখিল পৌরসভা বিএনপি’র সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মেয়রপ্রার্থী আহসানুল হক মাসুদ। জনশক্তি জনবল-বিএনপির মনোবল সম্প্রতি বিএনপির চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশ তৃণমূল নেতা-কর্মীদের জনগণের পাশে থাকার জন্য আহ্বান করেন ,সেই লক্ষ্যে চাটখিল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক ছাত্রনেতা আহসানুল হক মাসুদ। ঈদ উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর বিএনপি’র প্রবীণ নেতা বাহাউদ্দিন ইউসুফ, উপজেলা শ্রমিকদল সদস্য সচিব হাজী মাসুদ।পৌরসভা শ্রমিকদলের আহ্বায়ক মাকসুদুর রহমান সুমন। যুবদল নেতা হাসান রাকিব,সোহাগ গাজী, মিনহাজুর রহমান মিতুল, মমিনুল ইসলাম, সাদ্দাম গাজী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর