
হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আগামী স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জনাব তৌহিদ ভূঁইয়া। তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ একজন সংগঠক, সমাজকর্মী, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা।যিনি ছাত্রদলের রাজনীতি থেকে আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোন ধরনের অপকর্ম, দলবাজি, চাঁদাবাজি, জালিয়াতি, টেন্ডারবাজি, চাকরি বাণিজ্যে, শালিস ও আদম বানিজ্যের মতো কোনো অভিযোগ কখনোই শোনা যায়নি। তিনি সবসময় সৎ, নিষ্ঠাবান ও পরিচ্ছন্ন রাজনীতির উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সমাজসেবামূলক কর্মকাণ্ড, শিক্ষিত নেতৃত্ব এবং মানুষের প্রতি তার আন্তরিকতা তাকে সাধারণ মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছেন।ভবিষ্যতে সোনাইমুড়ি উপজেলাবাসী একজন সৎ, নিষ্ঠাবান, শিক্ষিত ও মানবিক সমাজসেবক হিসেবে জনাব তৌহিদ ভূঁইয়াকে সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে পাবে বলে আশাবাদী। তৌহিদ ভুইয়া উপজেলার সবার নিকট দোয়াপ্রার্থী।
আপনার মতামত লিখুন :