• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ এপ্রিল, ২০২৬

নোয়াখালীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং বিভিন্ন অনিয়মের কারণে শিশু হাসপাতাল ও নবজাতক হাসাপাতালকে জরিমানা

হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার ২টি হাসপাতালে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং বিভিন্ন অনিয়মের কারণে চাটখিল শিশু হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে এক বছরের কারাদণ্ড এবং নবজাতক শিশু হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ প্রদান করায় কারা দণ্ডের আদেশ বাতিল হয়ে যায়।

বুধবার( ১ এপ্রিল) দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন৷ চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ডাঃ শহিদুল আহমেদ নয়ন, স্যানিটারি ইন্সপেক্টর (এমওডি) ডাঃ আলী আকবরসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত শহিদুল আহমেদ নয়ন বলেন,স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভি যান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, আজকে আমরা দুটি হাসপাতালে অভিযান করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর