
হুমায়ন আকাশ
নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,নবনিযুক্ত হবিগঞ্জ জেলা প্রশাসক, সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি’র আহবায়ক আহম্মেদ আলী মুকিব-কে বর্ণাঢ্য সংবর্ধনার মাধ্যমে তাকে বরণ করে নেন সৌদিআরব বিএনপি।
রবিবার (১০মে) দেশটির একটি পার্টি সেন্টারে এই বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয় । আহমেদ আলী মুকীবকে সৌদি আরব বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। এরপরে সেখানে বর্ণাঢ্য সংবর্ধনা ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সৌদিআরব বিএনপি’র আহ্বায়ক আহমেদ আলী মুকিব। আহমেদ আলী মুকিবকে শুভেচ্ছা জানান সৌদিআরব কেন্দ্রীয় যুবদল নেতা সাখাওয়াত হোসেন স্বপন। যুবদল নেতা সাখাওয়াত হোসেন স্বপন বলেন আমাদের দেশে অবকাঠামোগত উন্নয়ন,পরিবেশ তৈরি হচ্ছে, ফ্যাসিবাদ আওয়ামী সরকার বিগত ১৭ বছর
আমাদের নেতাকর্মীদের জেল জুলুম নির্যাতন করেছে।
স্বাধীনতার স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের হাতেই আগামীর বাংলাদেশ নিরাপদ থাকবে।সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি তো করেন সৌদি আরব বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান,সদস্য সচিব মনিরুজ্জামান তপন,উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপি নেতা আহমেদ আলী মুকিবের এই সংবর্ধনা আয়োজনে বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আপনার মতামত লিখুন :