
হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন,সাবেক ছাত্রনেতা মনজুর হোসাইন আলভী।ছাত্রদল থেকে বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত মনজুর হোসাইন আলভী। তাহাকে সোনাইমুড়ী উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত করায়, নোয়াখালী -১ আসনের সংসদ সদস্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা- ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সোনাইমুড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।মনজুর হোসাইন আলভী সোনাইমুড়ি উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :