
হুমায়ন আকাশ-বাংলা টাইমস-ই:
মালদ্বীপে বিএনপির আয়োজনে যথাযথ মর্যাদায় বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী পালিত হয়েছে।
এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সম্মানিত সভাপতি খলিলুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মালদ্বীপ বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন ফারুক হোসেন (সহ-সভাপতি, মালদ্বীপ বিএনপি)এমরান তালুকদার (সহ-সভাপতি, মালদ্বীপ বিএনপি)রবিউল আলম (সংগঠনিক সম্পাদক, মালদ্বীপ বিএনপি)মালদ্বীপ বিএনপির সম্মানিত সদস্য আবু আহাম্মদ সেলিম মিয়া বলেন বাংলা টাইমস-কে বলেন সাড়ে তিন বছর দেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর তার আদর্শেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, আদর্শ এবং দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :