• ঢাকা
  • শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ জুন, ২০২৬

নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কেন্দ্রীয় যুবদল নেতা সাখাওয়াত হোসেন স্বপন

হুমায়ন আকাশ  বাংলা টাইমস-ই

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) এই কমিটি ঘোষণা করা হয়।

অনুমোদিত এই কমিটিতে আব্দুল মোনায়েম মুন্না সভাপতি এবং নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরব কেন্দ্রীয় যুবদল নেতা, নোয়াখালী জেলার কৃতি সন্তান এবং চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন স্বপন।

আরও পড়ুন

  • সম্পাদকীয় এর আরও খবর