
হুমায়ন আকাশ নোয়াখালী প্রতিনিধি,
প্রবেশ করো জ্ঞান অর্জনের জন্য বের হও সেবা করার জন্য এই স্লোগানে চলছে দেশের উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থা , একটি সমাজকে আলোকিত করতে শিক্ষার বিকল্প নাই প্রতিষ্ঠানগুলো সুশৃংখল রাখতে ম্যানেজিং কমিটির বিকল্প নেই, নোয়াখালীর চাটখিল উপজেলার দশঘরিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক (ম্যানেজিং) কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ ইউনুস।
গত ৪ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর পরিদর্শক (বিদ্যালয়) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল বাকের, শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন দিদারুল ইসলাম এবং অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মাঈন উদ্দিন।
আপনার মতামত লিখুন :